আন্তর্জাতিক ডেস্ক:
চারদিনব্যাপী সীমান্ত উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক বিবৃতিতে বলেছেন,
“এই যুদ্ধবিরতি দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
শনিবার (১০ মে) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে জানানো হয়, ইরান ভারত ও পাকিস্তানের এই সিদ্ধান্তকে “দায়িত্বশীল ও দূরদর্শী পদক্ষেপ” হিসেবে দেখছে। ইসমাইল বাকাই আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগের মাধ্যমে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে পারে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার হবে।
ভারত-পাকিস্তান উত্তেজনা যখন ভয়াবহ মোড় নিচ্ছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি দুই দেশের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে মধ্যস্থতার উদ্যোগ নেন। তার প্রচেষ্টাতেই দুই দেশ শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয়।
ট্রাম্প এই পদক্ষেপকে আখ্যা দেন
“ঐতিহাসিক ও বীরোচিত সিদ্ধান্ত” হিসেবে এবং ঘোষণা দেন যে,
“কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে।”
বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধবিরতি শুধুমাত্র একটি সাময়িক শান্তির চুক্তি নয়—বরং এটি হতে পারে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের একটি টার্নিং পয়েন্ট। কাশ্মীরসহ অন্যান্য ইস্যুতে আলোচনার দ্বার খুলতে পারে এই উদ্যোগ।
এখন প্রশ্ন উঠেছে—এই যুদ্ধবিরতি কী সত্যিই দীর্ঘমেয়াদি শান্তির রূপ নিতে পারবে? এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মত, যুক্তরাষ্ট্র, চীন, ইরান ও অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর গঠনমূলক ভূমিকা থাকলে, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ফেরানো অসম্ভব নয়।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |